© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারিয়ারের অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মাদালসা

শেয়ার করুন:
ক্যারিয়ারের অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মাদালসা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ০১ মে, ২০২৬
হিন্দি ধারাবাহিক জগতে পরিচিত মুখ মাদালসা শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-য় ‘কাব্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

মাদালসা জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে এক নামী পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েই তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যা তাকে বিস্মিত করে। পরিচালক নাকি তাকে জানান, এমন একজন অভিনেত্রী খুঁজছেন যিনি বিকিনি পরতে স্বচ্ছন্দ। প্রথমে বিষয়টি কাজের অংশ হিসেবেই ভেবেছিলেন তিনি, তবে পরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।



অভিনেত্রীর কথায়, ওই পরিচালক সরাসরি জানতে চান, তিনি বিকিনি পরলে দেখতে কেমন লাগবে এবং তার শরীরী ভাষা কেমন হবে, তা তিনি সামনে থেকেই দেখতে চান। এই প্রস্তাবে অস্বস্তি বোধ করলেও মদলসা স্পষ্টভাবে নিজের অবস্থান জানান। তিনি বলেন, অভিনয়ের প্রয়োজনে ক্যামেরার সামনে যেকোনও পোশাক পরতে তার আপত্তি নেই, কারণ সেটাই তাঁর পেশা। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য এমন কিছু করা তার কাজের অংশ নয়।

পরিচালককে সরাসরি ‘না’ জানিয়ে তিনি জানান, যদি তার প্রতিভার উপর আস্থা থাকে, তবেই তাকে কাজ দেওয়া হোক, নচেৎ তিনি সরে দাড়াবেন। পরে তিনি জানতে পারেন, সেই ছবিতে শেষ পর্যন্ত যিনি কাজ পান, তাঁর সঙ্গে ওই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেও দাবি করেন মদলসা।

উল্লেখ্য, ২০০৯ সালে দক্ষিণী ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখলেও ‘অনুপমা’ ধারাবাহিকই তাকে সর্বাধিক পরিচিতি এনে দেয়। ব্যক্তিগত জীবনে তিনি মহাক্ষয় চক্রবর্তী-র স্ত্রী এবং বলিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী-র পুত্রবধূ হিসেবেও পরিচিত।

মাদালসার  এই অভিজ্ঞতা আবারও বিনোদন জগতের অন্দরের অস্বস্তিকর বাস্তবতাকে সামনে নিয়ে এল বলে মনে করছেন অনেকেই।বতাকে সামনে নিয়ে এল বলে মনে করছেন অনেকেই।

পিআর/টিএ

মন্তব্য করুন