© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুথ ফেরত জরিপে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক

শেয়ার করুন:
বুথ ফেরত জরিপে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৬ পিএম | ০১ মে, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই তামিলনাড়ুর নির্বাচনী অঙ্গনে তৈরি করেছেন ব্যাপক আলোচনার ঝড়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর এখন সবার নজর বুথ ফেরত জরিপের ফলাফলের দিকে, যেখানে বিজয়ের পারফরম্যান্সকে ঘিরে দেখা দিয়েছে চমক।

নিজের নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর মাধ্যমে নির্বাচনে অংশ নেন তিনি। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগে থেকেই বিজয়ের জনসভাগুলোতে বিপুল জনসমাগম রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছিল।



বিভিন্ন বুথ ফেরত জরিপ অনুযায়ী, প্রথম নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। কিছু বিশ্লেষণে তাকে ‘কিংমেকার’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।

তবে সব জরিপ একমত নয়। কিছু পূর্বাভাসে ডিএমকে জোটকে এগিয়ে রাখা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে এআইএডিএমকে জোটও উল্লেখযোগ্য আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছেন বিজয়, যা ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে।

এসকে/টিএ

মন্তব্য করুন