৭ দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত
১২:২৫ এএম | ০২ মে, ২০২৬
সাত দিনের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২ মে) রাত ৩টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক সপ্তাহের জন্য জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
ডা. শফিকুর রহমানের সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং সংসদ সদস্য ও জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
সাত দিনের সফর শেষে আগামী ৯ মে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।
এমআর/টিএ