© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খেলা দেখে নয়, বিরাটের ভিন্ন এক গুণেই মুগ্ধ হয়ে বিয়ের সিদ্ধান্ত আনুশকার!

শেয়ার করুন:
খেলা দেখে নয়, বিরাটের ভিন্ন এক গুণেই মুগ্ধ হয়ে বিয়ের সিদ্ধান্ত আনুশকার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ এএম | ০২ মে, ২০২৬
দেখতে দেখতে বিবাহিত জীবনের ৯টা বছর পার করে ফেললেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০১৭ সালে ইতালির তাসকানিতে বিয়ে করেন ক্রিকেটতারকা ও অভিনেত্রী। যদিও বিয়ের আগে একটা লম্বা সময় প্রেমপর্ব চলে তাঁদের। তবে খেলা দেখে নয়, বরং তাঁর অন্য এক ক্ষমতা দেখে আনুশকা সিদ্ধান্ত নেন যে, বিরাটকেই বিয়ে করবেন।



আনুশকা জানান, তিনি বিয়ের আগে দেখে নেন যে, বিরাট সব কিছু খেয়াল করে রাখেন। বিরাট কিছু ভুলে যান না। ছোট থেকেই নাকি ছোট ছোট জিনিস তাঁর মনে থাকে। আনুশকার কথায়, ‘‘আমি আসলে সব ভুলে যাই। ফোন, চাবি- কোথায় যে কী রাখছি, কিছুই মনে রাখতে পারি না। বিরাটের দেখলাম, কী ভাল স্মৃতিশক্তি। তখনই ভেবে নিয়েছিলাম যে, বিয়ে করলে ওকেই করব।’’

বিয়ের পরে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। মুম্বাই ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন তারকাদম্পতি। এই মুহূর্তে ভামিকা ও অকায়, দুই সন্তানের বাবা-মা তারা। 
 
এমআর/টিএ  

মন্তব্য করুন