© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে রেখে মালদ্বীপ-এর নীল সমুদ্রে সিদ্ধার্থ-কিয়ারা!

শেয়ার করুন:
মেয়েকে রেখে মালদ্বীপ-এর নীল সমুদ্রে সিদ্ধার্থ-কিয়ারা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ এএম | ০২ মে, ২০২৬
অভিভাবকত্বের দায়িত্ব সামলাতে সামলাতেই নিজেদের সম্পর্ককে নতুন করে সময় দিতে সমুদ্রপারে পাড়ি দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। একরত্তি কন্যা সারায়াহকে সাময়িকভাবে রেখে দু’জনে পৌঁছে গেলেন মালদ্বীপ-এর নীল সমুদ্রের মাঝে, কিছুটা নিরিবিলি সময় কাটাতে।

চলতি বছরের জুলাই মাসে তাঁদের অভিভাবকত্বের এক বছর পূর্ণ হতে চলেছে। সন্তানকে ঘিরে ব্যস্ততার মাঝেই যে দাম্পত্যে আলাদা করে সময় বের করা কঠিন হয়ে পড়ে, তা অজানা নয়। সেই বাস্তবতাকেই যেন গুরুত্ব দিয়ে নিজেদের জন্য কিছুটা সময় বের করলেন এই তারকা জুটি।



সমুদ্রের ধারে কাটানো সেই মুহূর্তগুলো নিজেরাই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও সৈকতের বালিতে হেঁটে বেড়ানো, কখনও নীল জলের পাশে নিরিবিলি বসে থাকা সব মিলিয়ে তাঁদের এই সফর যেন একেবারে রোম্যান্টিক আবহে মোড়া। কখনও আবার সুইমিং পুলে সাঁতার, কখনও একসঙ্গে খাবার তৈরি প্রতিটি মুহূর্তেই ধরা পড়েছে কাছাকাছি থাকার আনন্দ।

এই ছবি সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই লিখেছেন, বাবা-মা হয়ে যাওয়ার পরেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখা জরুরি। বরং মাঝে মধ্যে এমন নিরিবিলি সময় একে অপরকে দেওয়া সম্পর্ককে আরও গভীর করে তোলে বলেই মত তাঁদের।

সব মিলিয়ে, এই সফর শুধুমাত্র অবকাশযাপন নয়, বরং ব্যস্ত জীবনের ফাঁকে নিজেদের সম্পর্ককে নতুন করে উদযাপনের এক অনন্য প্রয়াস বলেই মনে করছেন অনেকে।

পিআর/এসএন

মন্তব্য করুন