৪ মে নির্বাচনের ফল, তার আগে স্ত্রী শুভশ্রীকে নিয়ে কোথায় ছুটলেন রাজ?
ছবি: সংগৃহীত
০৯:৪০ এএম | ০২ মে, ২০২৬
নির্বাচনের ফল ঘোষণার আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই একরাশ প্রত্যাশা আর প্রার্থনা নিয়ে পুরীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দীর্ঘ এক মাস ধরে টানা প্রচারে ব্যস্ত ছিলেন রাজ। ভোটপর্ব শেষ হয়েছে ২৯ এপ্রিল, এখন শুধু অপেক্ষা ফলাফলের। আগামী ৪ মে জানা যাবে চূড়ান্ত ফল। সেই ফল প্রকাশের আগে মানসিকভাবে নিজেকে স্থির রাখতেই যেন এই আধ্যাত্মিক সফরের সিদ্ধান্ত নিলেন তিনি।
রাজ নিজেই আত্মবিশ্বাসী, প্রচারে তিনি নিজের সেরাটা দিয়েছেন। তবু ফল ঘোষণার আগে স্বাভাবিকভাবেই থাকে এক ধরনের উদ্বেগ। আর সেই উদ্বেগ কাটাতেই স্ত্রীকে পাশে নিয়ে পৌঁছে গেলেন পুরীর জগন্নাথধামে, প্রার্থনা করতে।

ধর্মীয় বিশ্বাসে গভীরভাবে আস্থাশীল এই তারকা দম্পতি বরাবরই জগন্নাথ-এর ভক্ত হিসেবে পরিচিত। তাঁদের বাড়িতেও প্রতি বছর ধুমধাম করে রথযাত্রার পুজো হয়। জীবনের সুখ-দুঃখের নানা মুহূর্তে তাঁরা বারবার ছুটে গিয়েছেন এই মন্দিরে।
রাজ ও শুভশ্রী বিশ্বাস করেন, যেকোনো কঠিন সময়েই জগন্নাথের স্মরণ তাঁদের মানসিক শক্তি জোগায়। তাই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবারও সেই আস্থার জায়গাতেই ফিরে গেলেন তাঁরা। ফলাফল ঘোষণার আগে এই সফর যেন একদিকে মানসিক প্রশান্তি, অন্যদিকে নতুন করে শক্তি সঞ্চয়ের প্রয়াস।
সব মিলিয়ে, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত বিশ্বাস ও সম্পর্ককে গুরুত্ব দিয়ে এই সফর যেন নতুন করে আলোচনায় নিয়ে এসেছে রাজ-শুভশ্রীর জীবনযাত্রাকে।
পিআর/এসএন