© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাগড়ি ও তলোয়ারে সালমানের নতুন রূপে চমক!

শেয়ার করুন:
পাগড়ি ও তলোয়ারে সালমানের নতুন রূপে চমক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ০২ মে, ২০২৬
কপালে লাল তিলক, মাথায় পাগড়ি আর হাতে তলোয়ার এই ভিন্নধর্মী রূপে এবার পর্দায় ধরা দিলেন সালমান খান। হঠাৎ করেই ভাইরাল হওয়া এই লুক ঘিরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

এই বিশেষ রূপ দেখা যাবে রীতেশ দেশমুখ পরিচালিত বা অভিনীত ঐতিহাসিক ঘরানার প্রজেক্ট ‘রাজা শিবাজি’-তে, যেখানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকছেন সলমন। ছবিতে তাঁকে জীবা মহালের চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে। মারাঠা ইতিহাসের আবহে তৈরি এই দৃশ্যে সলমনের তলোয়ার হাতে উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।



এই ছবির মূল চরিত্রে আছেন রীতেশ দেশমুখ, যিনি ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর সঙ্গে সালমানের এই বিশেষ উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জানা গিয়েছে, এই ক্যামিও চরিত্রে সালমানকে নিতে আলাদা করে অনেক অনুরোধ করতে হয়নি নির্মাতাদের। বরং অভিনেতা নিজেই এই প্রজেক্টে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন। শুটিং চলাকালীন একটি আড্ডার সময় তিনি ছবির বিষয়ে জানতে চান এবং পরে স্বতঃস্ফূর্তভাবেই এতে যুক্ত হওয়ার ইচ্ছা জানান।

এই নতুন লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। অনুরাগীরা একদিকে যেমন সলমনের এই ঐতিহাসিক অবতার দেখে উচ্ছ্বসিত, তেমনই অনেকে বলছেন, এই ধরনের চরিত্রে তাঁকে দেখা সত্যিই চমকপ্রদ অভিজ্ঞতা।

সব মিলিয়ে, ভাইজানের এই নতুন অবতার শুধু ছবির জন্যই নয়, অনুরাগীদের কাছেও একটি বড় চমক হয়ে উঠেছে।

পিআর/এসএন

মন্তব্য করুন