© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দার প্রেম কি বাস্তবেও? ঘনিষ্ঠ ছবিতে সৌরভ-শুভস্মিতা

শেয়ার করুন:
পর্দার প্রেম কি বাস্তবেও? ঘনিষ্ঠ ছবিতে সৌরভ-শুভস্মিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ পিএম | ০২ মে, ২০২৬
পর্দার প্রেম কখন যে বাস্তবের অনুভূতিতে গা ভাসায়, তার উদাহরণ নতুন নয়। আর সেই চিরচেনা আলোচনাই আবারও ফিরল জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি-এর দুই মুখ্য চরিত্রকে ঘিরে। ‘ঝাঁপি’ ও ‘দীপ’-এর সম্পর্ক নিয়ে এবার স্টুডিওপাড়া সরগরম, যেখানে জল্পনার কেন্দ্রে রয়েছেন সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়।

ধারাবাহিকে তাদের অনস্ক্রিন রসায়ন অনেকদিন ধরেই দর্শকদের নজর কাড়ছে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের একাধিক ছবি ও মুহূর্ত ঘিরে এই রসায়ন বাস্তবেও গাঢ় হচ্ছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে সৌরভের আদুরে শুভেচ্ছা এবং সারাদিন একসঙ্গে কাটানোর ছবিগুলো ভক্তদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।



এতদিন পর্যন্ত দুজনেই নিজেদের সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে দাবি করে এসেছেন। একাধিকবার জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না তারা। তবে সময়ের সঙ্গে যদি কিছু বদলায়, তখন জানাতে আপত্তি নেই বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবি। পড়ন্ত বিকেলের নরম আলোয়, সূর্যকে সাক্ষী রেখে ধরা পড়েছে তাদের এক ঘনিষ্ঠ মুহূর্ত। খোলা চুলে শুভস্মিতা, আর তাকে আলতো করে জড়িয়ে রয়েছেন সৌরভ। দুজনের মুখের লাজুক হাসি যেন অনেক অপ্রকাশিত অনুভূতির কথা বলে দিচ্ছে।

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তাদের ‘পারফেক্ট জুটি’ বলে অভিহিত করছেন। কেউ আবার মনে করছেন, পর্দার প্রেম এবার বাস্তবেও জায়গা করে নিচ্ছে।

যদিও এখনো পর্যন্ত সৌরভ ও শুভস্মিতা এই জল্পনা নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে তাদের এই রসায়ন যে দর্শকদের মন জয় করেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, সময়ের সঙ্গে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়।

এসএ/টিএ

মন্তব্য করুন