© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত

শেয়ার করুন:
বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ এএম | ০৩ মে, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার ত্যাগী কর্মীদের প্রাধান্য দিয়ে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো, রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাতে নগরীতে মিছিল বের করেন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর ছাত্রদলকে গতিশীল করতে নবগঠিত কমিটির নেতৃত্বের অগ্রভাগে রাখা হয়েছে রাজপথের তিন ছাত্রনেতাকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান তাসনিম। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. নাভিদ রহমান খান (তুষার)। তৃণমূল কর্মীদের কাছে যিনি জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় পরিচিত।

এ ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহমুদ হাসান তানজিলকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন​- আহাদ হোসাইন আবির, ​মাজহারুল ইসলাম মনিস, ​সজল তালুকদার, ​মো. খালেদ হোসেন বাবর, ​মো: হুমায়ুন কবির খান (ফেরদৌস), ​জহির রায়হান, ​মো. সাদ্দাম হোসেন, ​মো. সিহাব (ববি), ​আল আমিন হাসান, ​মো. রাকিব তালুকদার।

অন্যদিকে বরিশাল জেলা ছাত্রদলের গুরুভার দেয়া হয়েছে তুখোড় ছাত্রনেতা তৌফিকুল ইসলাম ইমরানের কাঁধে। নবগঠিত জেলা কমিটিতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। সদস্য সচিব মনোনীত করা হয়েছে মো. আল আমীন মৃধাকে। আসিফ আল মামুনকে দেয়া হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব।

​এই কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন: আব্দুল কাদের মোল্লা, মো. ইমরান আহমেদ (ইব্রাহিম), মো: জাহিদুল ইসলাম পিন্টু, জাহিদ সাকিন (ববি), মহসিন শিকদার, আরিফ হোসেন (ববি), মো: ইমতিয়াজ চৌধুরী, মো. রফিকুল ইসলাম (রফিক মৃধা) এবং সৈয়দ মাহমুদ হাসান। এ দিকে নবগঠিত বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম মোবাইল ফোনে জানান, প্রধানমন্ত্র‍ী তারেক রহমানের নির্দেশে ছাত্রদলকে আরও সক্রিয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা হবে। একইসঙ্গে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সদস্য সচিব নাবিদ রহমান খান তুষার বলেন, ‘দেশনায়ক তারেক রহমান রাজপথের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করেছেন। এই কমিটি রাজপথের ঘাম ও রক্তের ফসল। মহানগর ছাত্রদলকে এমনভাবে গড়ে তোলা হবে, যা আগামী দিনে যেকোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দুর্গ হিসেবে কাজ করবে।’

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, ‘বরিশাল জেলা ছাত্রদলের প্রতিটি কর্মী আজ আনন্দিত। প্রধানমন্ত্র‍ী দেশনায়ক তারেক রহমান যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা আমরা রাজপথে থেকে পালন করব। ত্যাগীদের মূল্যায়ন করায় তৃণমূল আজ উজ্জীবিত।’

কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নবগঠিত কমিটিকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে গঠিত হয় বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি। টানা ৭ বছর এই কমিটি দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ১৯ আগস্ট জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ৮ বছর দায়িত্ব পালন করেন দুই কমিটির নেতারা।

এবি/টিএ

মন্তব্য করুন