© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: নয়ন

শেয়ার করুন:
লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: নয়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে (নভেম্বর) থাকবে না।’

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।              

নয়ন আরও বলেন, ‘২৪ এর ১৯ জুলাই আমরা রাজপথে রক্ত দিয়েছিলাম। আমার দুজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিল। তাদের মধ্যে নবীন তালুকদার নামে একজন মারা গেছেন। সেদিন শান্তিনগর এলাকা, কাকরাইল এলাকা, পল্টন এলাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল।’ 

সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘সেই দিনের ২৪ এর ১৯ জুলাইকে স্মরণ করে ১৯ তারিখের লকডাউনকে ধুলার সাথে মিশিয়ে দেব।’            

বিরোধী দলের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘যারা রাজাকার, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, তারা দেশের সংকটে সর্বদা নীরব থাকে।’            

এমআর/            

মন্তব্য করুন