© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিও ডি জেনিরোতে শাকিরার কনসার্ট, ২০ লাখ ভক্তের ঢল

শেয়ার করুন:
রিও ডি জেনিরোতে শাকিরার কনসার্ট, ২০ লাখ ভক্তের ঢল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ০৩ মে, ২০২৬
ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে শনিবার (২ মে) রাতে এক অবিস্মরণীয় কনসার্টে মাতালেন লাতিন পপসম্রাজ্ঞী শাকিরা। পূর্ণিমার রাতে আয়োজিত এই মেগা-কনসার্ট ছিল সবার জন্য উন্মুক্ত।

কনসার্ট শুরু হতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হলেও ভক্তদের উৎসাহে কোনো কমতি ছিল না।

৪৯ বছর বয়সী এই কলম্বিয়ান সুপারস্টার যখন মঞ্চে ওঠেন, তখন আকাশজুড়ে ড্রোন দিয়ে তার বিখ্যাত ডাকনাম ‘শি উলফ’-এর (স্ত্রী নেকড়ে) প্রতিচ্ছবি তৈরি করা হয়।



জাদুকরী এই পরিবেশে শাকিরার পারফরম্যান্স উপস্থিত প্রায় ২০ লাখ ভক্তকে মুগ্ধ করে।

শাকিরার এই কনসার্টে যোগ দিতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। গ্রাসিয়েলে ভাজ নামে এক ভক্ত চার ঘণ্টা ভ্রমণ করে আগের রাতেই সৈকতে এসে অপেক্ষা শুরু করেন। ২৬ বছর বয়সী ডিজাইনার জোয়াও পেদ্রো ইয়েলিন বলেন, শাকিরা একজন শীর্ষস্থানীয় লাতিন নারী, যিনি আমাদের অনুপ্রাণিত করেন।

তিনি কোনো ছাঁচে নিজেকে বন্দি না করে ভালোবাসা থেকে শিল্প সৃষ্টি করেন।
সূত্র : এনডিটিভি

এমআই/এসএন

মন্তব্য করুন