© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিছিয়েছে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ

শেয়ার করুন:
পিছিয়েছে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ০৩ মে, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় এ তারিখ পেছানো হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে প্রসিকিউশন থেকে এ তথ্য জানানো হয়।

 প্রসিকিউশন জানায়, সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ ষষ্ঠ নম্বর সাক্ষীর জবানবন্দি হওয়ার দিন নির্ধারণ ছিল। কিন্তু অসুস্থ থাকায় সাক্ষী হাজির হতে পারেননি। এজন্য সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে এ তারিখ জানিয়ে দেওয়া হবে। 

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পলক। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

গত ২৬ এপ্রিল পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ওই দিন তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়।

চলতি বছরের ২১ জানুয়ারি জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নেন একই আদালত।


ইউটি/টিএ

মন্তব্য করুন