© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা নিয়ে প্রোপাগান্ডা বিতর্কে জাভেদ আখতারের মন্তব্য

শেয়ার করুন:
সিনেমা নিয়ে প্রোপাগান্ডা বিতর্কে জাভেদ আখতারের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ এএম | ০৪ মে, ২০২৬
সৃজনশীল কাজের মাধ্যমে যে কেউ নিজের আদর্শ বা ভাবনা প্রচার করতে পারেন বলে মন্তব্য করেছেন কিংবদন্তি গীতিকার ও লেখক জাভেদ আখতার। রবিবার (৩ মে) একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে কিছু চলচ্চিত্রকে ‘প্রচারণামূলক’ বা ‘প্রোপাগান্ডা’ বলে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাভেদ আখতার জানান, ‘ধুরন্ধর’-এর মতো সিনেমাগুলোকে তিনি ‘প্রচারণামূলক’ মনে করেন না।



তিনি বলেন, ‘সিনেমাটি আমার দারুণ লেগেছে। গল্পের বিষয়বস্তু দর্শকদের একটি অংশের পছন্দ না হলেই কি তা প্রচারণা হয়ে যায়? প্রত্যেকেরই নিজস্ব ধারণা প্রকাশের অধিকার আছে। আর যদি তা প্রচারণামূলক হয়ও, তাতে সমস্যা কী? নির্মাতার কাজ হলো সত্য তুলে ধরা।’ তিনি আরো যোগ করেন যে, রূপকথার গল্পেও একটি নৈতিক শিক্ষা বা আদর্শ থাকে।

রণবীর সিং, অক্ষয় খান্না ও সঞ্জয় দত্ত অভিনীত ‘ধুরন্ধর’ একটি দুই পর্বের অ্যাকশন থ্রিলার সিরিজ। এর প্রথম পর্বে দেখানো হয়েছে একজন ভারতীয় গোয়েন্দার একটি বিপজ্জনক সন্ত্রাসবিরোধী অভিযানের গল্প। অন্যদিকে, এর সিক্যুয়েল ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এ ২৬/১১ হামলার প্রতিশোধ এবং পাকিস্তানের অপরাধী চক্রের ভেতরে অনুপ্রবেশের কাহিনি তুলে ধরা হয়েছে। দক্ষিণ এশিয়ার বাস্তব ভূ-রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকেই এই সিনেমার কাহিনি অনুপ্রাণিত।

সূত্র : এনডিটিভি

এসএন 

মন্তব্য করুন