© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের অন্তঃসত্ত্বা শ্রীময়ী?

শেয়ার করুন:
ফের অন্তঃসত্ত্বা শ্রীময়ী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ পিএম | ০৪ মে, ২০২৬
ভোটের রেজাল্টের আবহে সকাল থেকেই উত্তাল পশ্চিমবঙ্গ। উত্তেজনায় বিনোদন মহলও‌। এর মাঝেই কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে নিয়ে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রীময়ীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। শোনা যাচ্ছে, ৫৮ বছর বয়সে নাকি তৃতীয়বার বাবা হতে চলেছেন কাঞ্চন মল্লিক। সকাল থেকেই এই খবর শুনে অবাক শ্রীময়ী।

শ্রীময়ী বলেন, "কৃষভির জন্মের সময় আমার সিজার হয়েছিল। দু'বছর না হলে তো ডাক্তারই পারমিশন দেবেন না দ্বিতীয়বার মা হওয়ার। এসব খবর যারা ছড়াচ্ছে তারা নেহাত বোকা। আর তাছাড়া, আমি যদি দ্বিতীয়বার মা হই, তাতে তো অন্য কারওর অসুবিধা হওয়ার কথা নয়।"



শ্রীময়ী আরও বলেন, "যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজ সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। সেখানে আমার এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কী অদ্ভুত! এখন তো কাজে আছি, নিয়মিত কাজ করছি, এখন কোনও পরিকল্পনা নেই-ই।"

প্রসঙ্গত, শ্রীময়ী-কাঞ্চনকে ঘিরে বরাবরই চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের চর্চার তুঙ্গে থাকেন এই তারকা দম্পতি। নেতিবাচক মন্তব্য বরাবরই এড়িয়ে চলেন শ্রীময়ী। ট্রোলারদের পাত্তা না দিয়েই নিজের ছন্দে বাঁচেন তাঁরা। শ্রীময়ী-কাঞ্চনের অসমবয়সী প্রেম থেকে শুরু করে বিয়ে, পিঙ্কি ব্যানার্জির সঙ্গে কাঞ্চনের বিবাহবিচ্ছেদ এমনকী একরত্তি কৃষভিকে নিয়েও চর্চার শেষ নেই নেটিজেনদের। এবার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই তাই ফুঁসে উঠলেন শ্রীময়ী চট্টরাজ।

এসএন 

মন্তব্য করুন