কার হাত ধরে প্রকাশ্যে এলেন মালাইকা?
ছবি: সংগৃহীত
০১:৩৮ পিএম | ০৪ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা মানেই গ্ল্যামার আর একরাশ রহস্য। দীর্ঘ সময় অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার পর সেই অধ্যায়ে ইতি টানার খবর পুরোনো। এরপর থেকেই তার সঙ্গী হিসেবে শোনা যাচ্ছিল হিরে ব্যবসায়ী হর্ষ মেটার নাম। বিভিন্ন পার্টি থেকে বিদেশ ট্যুর— সবখানেই তাদের রসায়ন নজর কেড়েছিল নেটিজেনদের। কিন্তু রোববার এক দৃশ্য যেন সব হিসেব পাল্টে দিল।
মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় লেন্সবন্দি হলেন মালাইকা। পরনে ফ্লোরাল প্রিন্টের কো-অর্ড সেট আর রোদচশমা। তবে সবটুকু নজর কেড়ে নিলেন তার সঙ্গের সেই পুরুষ।
সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ থেকে মালাইকার হাত ধরে সযত্নে ভিড় ঠেলে বেরিয়ে আসছেন তিনি। পরনে ছাই রঙের প্যান্ট, সাদা টি-শার্ট আর মাথায় নীল টুপি।

তবে সেই জল্পনায় উল্টো সুরও শোনা যাচ্ছে। মালাইকার ঘনিষ্ঠ অনুরাগী মহলের দাবি, হর্ষ মেটার সঙ্গেই সম্পর্কে আছেন তিনি। সাম্প্রতিক এই সঙ্গীকে স্রেফ বন্ধু বলেই মনে করছেন তারা।
বারবার নিজের নাম জড়িয়ে এমন গুঞ্জন নিয়ে অবশ্য বিরক্ত নন মলাইকা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এখন এসব খবরকে তিনি নিছক রসিকতা হিসেবেই দেখেন। এমনকি ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব গসিপ নিয়ে হাসাহাসিও করেন তিনি।
সক্রিয়ভাবে কোনো সঙ্গী না খুঁজলেও মালাইকার হাত ধরা এই রহস্যময় পুরুষকে ঘিরে কৌতূহল যেন কমছে না। এটি স্রেফ বন্ধুত্ব নাকি নতুন কোনও প্রেমের ইঙ্গিত— তার উত্তর সম্ভবত সময়ই বলে দেবে এমনটাই মত অনুরাগীদের
এসএন