তিরুপতিতে পুজো দিয়েই নিজের জন্মদিনে বিজয়ের বাড়িতে তৃষা
ছবি: সংগৃহীত
০৩:২৬ পিএম | ০৪ মে, ২০২৬
বুথফেরত সমীক্ষা বলেছিল, সরকার গড়তে না পারলেও তামিলভূমের ছাব্বিশের বিধানসভা ভোটে তামিলাগা ভেত্রি কাজাগম অন্তত বড় শক্তি হিসেবে উঠে আসবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব-নিকেশ উলটে দিয়ে ফলপ্রকাশের দিন একেবারে ‘জন নাগায়ন’ অর্থাৎ ‘জননায়ক’ হিসেবেই আত্মপ্রকাশ করলেন থলপতি বিজয়। নির্বাচনের প্রাক্কালে সেন্সরের গেরোয় তাঁর সিনেমা নিষিদ্ধ হওয়া থেকে ব্যক্তিগতজীবনের ‘বিয়ে-পরকীয়া’ কেচ্ছার পালে হাওয়া তুলে দাক্ষিণাত্যভূমের সুপারস্টারকে দমানোর কম চেষ্টা হয়নি! তবুও শাসক দলের মুখে ঝামা ঘঁষে পয়লা রাজনৈতিক ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন থলপতি বিজয়।
রাজনীতির ময়দানে পা রেখেই ভারতের ইতিহাসে আর কোনও অভিনেতা এহেন গগনচুম্বী সাফল্যের পথে বাড়িয়েছেন বলে মনে পড়ছে না! অনুরাগীরা বলছেন, তামিলনাড়ুর ‘হবু মুখ্যমন্ত্রী’ বিজয়ই। এমন আবহে সুপারস্টারের বাড়িতেও খুশির হাওয়া। উদযাপন শুরু করে দিয়েছেন পরিবারের সদস্যরা। থলপতির নীলাঙ্করাইয়ের বাড়ির সামনে এইমুহূর্তে জনসমুদ্র।
খবর, তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে ১০৬টি আসনে এগিয়ে থলপতি বিজয়ের দল। অন্যদিকে প্রাথমিক টেন্ডের রিপোর্ট অনুযায়ী, এডিএমকে ৩, ডিএমকে ৪৫, এবং অন্যান্য দল ৯টি আসনে এগিয়ে রয়েছে। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড স্পষ্ট জানিছেন যে, কারও সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গড়বে বিজয়। রাজনীতির ময়দানে পা রেখেই ভারতের ইতিহাসে আর কোনও অভিনেতা এহেন গগনচুম্বী সাফল্যের পথে বাড়িয়েছেন বলে মনে পড়ছে না! অনুরাগীরা বলছেন, তামিলনাড়ুর ‘হবু মুখ্যমন্ত্রী’ বিজয়ই।
এমন আবহে সুপারস্টারের বাড়িতেও খুশির হাওয়া। উদযাপন শুরু করে দিয়েছেন পরিবারের সদস্যরা। থলপতির নীলাঙ্করাইয়ের বাড়ির সামনে এইমুহূর্তে জনসমুদ্র। ‘জাবরা ফ্যান’দের উল্লাস, উচ্ছ্বাসের মাঝেই চর্চিত বান্ধবী তৃষা কৃষ্ণণকে দেখা গেল বিজয়ের বাড়িতে প্রবেশ করতে।
#WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan arrives at the residence of TVK chief Vijay, in Chennai.
— ANI (@ANI) May 4, 2026
TVK is currently leading in 106 seats of the total 234 in the state. pic.twitter.com/Sezg1xgYDQ
সোমবার সকালেই গোটা তামিলনাড়ু যখন ভোটগণনার দিকে তাকিয়ে, তখন তিরুপতি বালাজিতে ঈশ্বরের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন তৃষা। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর পুজোপাঠের ভিডিও ভাইরাল হতেই তৃষার মন্দির পরিদর্শন আর বিজয়ের দলের সাফল্য কামনাকে একসুতোয় বেঁধে ফেলেছিল নেটভুবন। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনী ফল ঘোষণার দিনই আবার দক্ষিণী সুন্দরীর জন্মদিনও। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, ‘প্রেমিকা’র জন্মদিনেই কি তামিলভূমে ইতিহাস গড়ছেন থলপতি?
কারণ বিগত কয়েক মাসে তামিলভূমের ভোট আবহে তৃষা-বিজয়ের মাখোমাখো সমীকরণ নিয়ে কম চর্চা হয়নি! স্ত্রী সঙ্গীতাও সুপারস্টার স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। তবে বিতর্ক, সমালোচনা পেরিয়ে তামিলনাড়ুর ছাব্বিশের মসনদে টিভিকে সুপ্রিমো থলপতি বিজয়ই যে আসীন হতে চলেছেন, তা প্রাথমিক ট্রেন্ডেই অনুমান করা যায় যদি না বাকি দলগুলো ‘মহাগঠবন্ধনে’র দিকে ঝোঁকে!
এসএন