‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়ালে কি এবার ভিকি কৌশল?
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ০৪ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আমির খান ছবিটির দ্বিতীয় কিস্তির কথা নিশ্চিত করার পর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার খবর অনুযায়ী, সিক্যুয়ালে নতুন একটি চরিত্র যুক্ত হতে পারে- চতুর্থ ‘ইডিয়ট’। এই চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে। জানা গেছে, নতুন গল্পে প্রায় ১০ বছরের সময় ব্যবধান দেখানো হবে। সেই কারণেই নতুন চরিত্র যুক্ত করার পরিকল্পনা করছেন নির্মাতারা।

সূত্র বলছে, ভিকি কৌশল ইতিমধ্যেই এই প্রজেক্ট নিয়ে আগ্রহ দেখিয়েছেন এবং রাজকুমার হিরানি ও আমির খানের সঙ্গে তার একাধিকবার আলোচনা হয়েছে।
তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।
সবার সময়সূচি মেলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানা গেছে। এদিকে আমির খান জানিয়েছেন, তিনি সিক্যুয়ালের গল্প শুনেছেন এবং সেটিকে ‘অসাধারণ’ মনে হয়েছে। তার মতে, আগের ছবির মতোই এতে থাকবে হাস্যরস ও শক্তিশালী গল্প। পাশাপাশি আগের চরিত্রগুলোকেও আবার দেখা যাবে, তবে গল্প এগোবে ১০ বছর পরের প্রেক্ষাপটে।
উল্লেখ্য, ভিকি কৌশল বর্তমানে একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সবকিছু ঠিক থাকলে, নতুন কাজ শেষ করেই তিনি ‘থ্রি ইডিয়টস ২’-এর শুটিংয়ে যোগ দিতে পারেন।
এসএ/টিএ