© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে জামিলের দাফন সম্পন্ন

শেয়ার করুন:
জামালপুরে জামিলের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৭ এএম | ০৫ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) রাতে জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব লিমনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্যসহ লিমনের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু -বান্ধবসহ স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন। সোমবার বিকেলে লিমনের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবাতে পৌঁছায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে গত ১৬ এপ্রিল হঠাৎ করেই নিখোঁজ হন লিমন। একই সময় নিখোঁজ হন তার পরিচিত নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। কয়েকদিন কোনো খোঁজ না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে শুরু হয় তাদের সন্ধানের কার্যক্রম।

২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতু সংলগ্ন এলাকা থেকে আবর্জনার ব্যাগের ভেতর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। লিমনের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। আর ২৬ এপ্রিল একই এলাকা থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এসকে/এসএন

মন্তব্য করুন