© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তোপের মুখে রাজ, শুভশ্রীর নীরব প্রতিবাদ

শেয়ার করুন:
তোপের মুখে রাজ, শুভশ্রীর নীরব প্রতিবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ০৫ মে, ২০২৬
কুশের বিধানসভা নির্বাচনের সময় বারাকপুরে হাইভোল্টেজ রোড শোয়ে রাজ চক্রবর্তীর পাশে ছিলেন তার স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সেই দৃশ্য আবারও দেখা গেছে ছাব্বিশের নির্বাচনেও।

‘ব্লকবাস্টার’ প্রচারে স্বামীর পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নেন শুভশ্রী। বারাকপুরে রাজের জয় নিশ্চিত করতে মাঠে নেমেছিলেন এই ‘লেডি সুপারস্টার’।



প্রচারের সময় এলাকাবাসীর ভালোবাসায় ভেসেছেন তারকা দম্পতি। তবে ভোটের ফল ঘোষণার শেষ মুহূর্তে বদলে যায় পুরো চিত্র। পরাজয়ের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠে ‘চোর চোর’ স্লোগান, এমনকি তাঁর দিকে কাদা ও জুতাও ছোড়া হয়।

তবুও শান্ত থেকে, হাসিমুখে গণনাকেন্দ্র ত্যাগ করেন তিনি। এই কঠিন সময়েও স্বামীর পাশে অটল থেকেছেন শুভশ্রী। পরাজয়ের দিন নীরব থাকলেও, ২৪ ঘণ্টার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। কোনও উচ্চস্বরে প্রতিবাদ নয়, বরং ভালোবাসার প্রকাশেই জানান সমর্থন।
সোশ্যাল মিডিয়ায় একাধিক পারিবারিক ছবি শেয়ার করেন শুভশ্রী। কোথাও তাঁদের সম্পর্কের দৃঢ়তা, আবার কোথাও সন্তান ইউভান-ইয়ালিনির সঙ্গে রাজের স্নিগ্ধ মুহূর্ত ধরা পড়ে।

মঙ্গলবার সকালে একটি পোস্টের ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের শান্তির জায়গা, আমাদের এক টুকরো পৃথিবী।’

বারাকপুরের ভোটাররা মুখ ফিরিয়ে নিলেও, পরিবারের কাছে রাজ আজও সমানভাবে গুরুত্বপূর্ণ, শুভশ্রীর বার্তায় সেটাই স্পষ্ট।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন রাজ চক্রবর্তী।
দ্বিতীয়বার টিকিট পেলেও পরাজিত হন।

এসএ/এসএন

মন্তব্য করুন