© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মূর্তি রূপে মেট গালায় কে এই অভিনেত্রী

শেয়ার করুন:
মূর্তি রূপে মেট গালায় কে এই অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ পিএম | ০৬ মে, ২০২৬

বিশ্বের অন্যতম আলোচিত ফ্যাশন ইভেন্ট মেট গালা-২০২৬ আবারও প্রমাণ করল কেন একে ‘ফ্যাশনের অস্কার’ বলা হয়। তবে এবারের লালগালিচা শুধু গ্ল্যামার নয়, বরং সাহসী ও অদ্ভুত ফ্যাশন পরীক্ষার মঞ্চেও পরিণত হয়েছিল।


‘ফ্যাশন ইজ আর্ট’ থিমে আয়োজিত এবারের আসরে তারকারা সৃজনশীলতার সীমা ভেঙে হাজির হন নানান ব্যতিক্রমী সাজে। কেউ প্রশংসা কুড়িয়েছেন, আবার কেউ বিভ্রান্তিও ছড়িয়েছেন দর্শকদের মাঝে।

তবে সবার নজর কেড়েছেন সুপারমডেল হেইডি ক্লাম। তিনি নিজেকে একেবারে বাস্তবসম্মত মার্বেল মূর্তিতে রূপান্তর করে হাজির হন। তার পুরো লুকটি এতটাই নিখুঁত ছিল যে প্রথমে অনেকেই তাকে চিনতেই পারেননি।



হেইডি ক্লামের পোশাকে ছিল ভাস্কর্যের মতো নিখুঁত কারুকাজ। তার গায়ে জড়ানো ছিল ঢেউ খেলানো রোব, সঙ্গে মুখে ব্যবহার করা হয় বিশেষ প্রোস্থেটিক্স- যা পাথরের তৈরি ঘোমটার মতো দেখাচ্ছিল। পুরো শরীরে ধূসর রঙের বডি পেইন্ট, ফুলের মুকুট ও ফ্ল্যাট স্যান্ডেল মিলিয়ে সম্পূর্ণ লুকটি হয়ে ওঠে বাস্তবসম্মত মার্বেল মূর্তি।

এই লুকটি তার আগের জার্মানি অ্যাওয়ার্ড ২০২৬–এর উপস্থিতির কথাও মনে করিয়ে দেয়, যেখানে তিনি নিজের শরীরের সঙ্গে মিশে থাকা ‘সেকেন্ড-স্কিন’ ড্রেস পরে আলোচনায় এসেছিলেন।

বিভিন্ন চমকপ্রদ পোশাকের ভিড়ে ক্লুমের এই শিল্পধর্মী উপস্থাপনাকে রাতের অন্যতম সেরা ও সাহসী ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করছেন ফ্যাশন বিশ্লেষকরা। জার্মান-আমেরিকান মডেল ও অভিনেত্রী ছাড়াও হেইডি ক্লুমের টেলিভিশন উপস্থাপক, প্রযোজক ও ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে।

সূত্র: কেবি জুম ও হলিউড রিপোর্টরস

এসএ/এসএন

মন্তব্য করুন