© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্মরণে মাটি ও মানুষের শিল্পী সুবীর নন্দী

শেয়ার করুন:
স্মরণে মাটি ও মানুষের শিল্পী সুবীর নন্দী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ০৭ মে, ২০২৬
বাংলা গানের আকাশে আজও উজ্জ্বল এক নক্ষত্রের নাম সুবীর নন্দী। চলচ্চিত্রের গানে নিজের মায়াবী কণ্ঠ আর আবেগমাখা পরিবেশনায় কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান দেশের অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী।

চলচ্চিত্র সংগীতে অসামান্য অবদানের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সুবীর নন্দী। ‘মহানায়ক’ (১৯৮৪), ‘শুভদা’ (১৯৮৬), ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘মেঘের পরে মেঘ’ (২০০৪) এবং ‘মহুয়া সুন্দরী’ (২০১৫) চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে তিনি এই সম্মান অর্জন করেন।

সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।



দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী ২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ গভীর শোক প্রকাশ করেন।

আজ তার প্রয়াণদিবসে ভক্ত-শ্রোতাদের হৃদয়ে আবারও ফিরে আসে সেই চিরচেনা কণ্ঠ, যে কণ্ঠ বাংলা গানকে দিয়েছে অন্যরকম এক আবেগের স্পর্শ।

এসএন 

মন্তব্য করুন