© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্মাতার বিরুদ্ধে জেবা জান্নাতের লিখিত অভিযোগ

শেয়ার করুন:
নির্মাতার বিরুদ্ধে জেবা জান্নাতের লিখিত অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ০৭ মে, ২০২৬
ছোট পর্দার পরিচিত মুখ জেবা জান্নাত। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমায় তাকে এখন্ও দেখা যায়নি। সম্প্রতি নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের মুক্তি প্রতীক্ষিত কন্ট্রাক্ট ম্যারেজ নামের একটি সিনেমার পোস্টারে দেখা গেছে এই সুন্দরীকে। তবে অভিনেত্রী অভিযোগ করেন তিনি এই সিনেমায় অভিনয় করেননি ,পুরো বিষয়টি প্রতারণা বলে দাবি করেন তিনি।

তবে এই শিল্পী-নির্মাতার মধ্যকার পেশাদার দ্বন্দ্বে এবার যোগ হলো এক নতুন মোড়। চুক্তি না করে সিনেমা বানানোর গুরুতর অভিযোগ তুলে এবার ডিরেক্টরস গিল্ডের দ্বারস্থ হয়েছেন এই সুন্দরী।

বুধবার (৬ মে) অভিনেত্রী জেবা জান্নাত ডিরেক্টরস গিল্ডের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পত্রে অভিনেত্রী লিখেছেন, হাসান জাহাঙ্গীর নামের এক পরিচালক এবং অভিনেতার সাথে মৌখিকভাবে একক নাটকে চুক্তিবদ্ধ হই। নাটকে আমার কো আর্টিস্ট হিসেবে সিয়াম মৃধাকে রাখা হয়। কিন্তু সিয়াম মৃধার সাথে আমার অভিনয়ের পরিবর্তে হাসান জাহাঙ্গীরের সাথে আমাকে অভিনয় করানো হয়। আমি প্রশ্ন করলে সে বলে এটা স্বপ্নের একটা সিকোয়েন্স। বিষয়টি নিয়ে আমি আর ঘাটাঘাটির চেষ্টা করিনি।



তিনি আরও লিখেছেন, এর মধ্যে মাঝে অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ দেখি আমার ছবি যুক্ত বাংলা সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। বিষয়টি দেখে আমি বেশ হতাশ হই।

সবশেষে জেবা লিখেছেন, পরে আমি হাসান জাহাঙ্গীর এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোন সদুউত্তর দিতে পারেননি। অতএব যেখানে সিনেমা করা নিয়ে কোন ধরনের দুই পক্ষের মধ্যে কোন চুক্তি হয়নি যা সে দেখাতে পারে।

ডিরেক্টরস গিল্ডের কাছে দেওয়া এই অভিযোগের পর এখন সবার নজর সংগঠনের সিদ্ধান্তের দিকে। এটি কি নিছকই ভুল বোঝাবুঝি, নাকি ছোট পর্দার অভিনয় শিল্পীদের সরলতার সুযোগ নিয়ে বড় পর্দায় ব্যবসায়িক স্বার্থ হাসিলের চেষ্টা,সেই প্রশ্ন উঠেছে এখন বিনোদন পাড়ায়।

এসএ/এসএন

মন্তব্য করুন