উড়াল পঙ্খী গানের মতোই আজকের দিনে উড়াল দিয়েছিলেন কিংবদন্তি সুবীর নন্দী
ছবি: সংগৃহীত
০৩:২২ পিএম | ০৭ মে, ২০২৬
‘ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা’- কালজয়ী এই গানের শিল্পী সুবীর নন্দীর আজ সপ্তম প্রয়াণদিবস। ২০১৯ সালে তিনি না ফেরার দেশে পাড়ি দিলেও তার গান আজও বেঁচে আছে শ্রোতাদের হৃদয়ে।
বাংলা আধুনিক গানের অন্যতম কিংবদন্তি সুবীর নন্দী চার দশকের সংগীতজীবনে গেয়েছেন আড়াই হাজারের বেশি গান। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে তার অসংখ্য গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। প্লেব্যাক গানে অসামান্য অবদানের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া দেশের সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পান একুশে পদক।

১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করা এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’ ও ‘পাহাড়ের কান্না দেখে’
এসএ/এসএন