শিল্পী সমিতির নির্বাচনে এক হলেন রাজ্জাক- আনোয়ারার উত্তরসূরিরা
ছবি: সংগৃহীত
০৩:৫৫ পিএম | ০৭ মে, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নেতৃত্ব দিতে এক হয়েছেন দুই কিংবদন্তি তারকার সন্তান। সভাপতি পদে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বিষয়টি দুজনই নিশ্চিত করেছেন। তাদের নেতৃত্বে গঠিত প্যানেলে নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয় থাকবে বলে জানা গেছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক। অন্যদিকে, কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমও অতীতে সমিতির দায়িত্ব পালন করেছেন। এবার তাদের উত্তরসূরিরাই শিল্পীদের নেতৃত্বে আসতে চান।

বাপ্পারাজ বলেন, শিল্পীদের অনুরোধ ও ভালোবাসার কারণেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, শিল্পীদের কল্যাণ ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। মুক্তিও জানিয়েছেন, সদস্যদের অধিকার রক্ষা এবং শিল্পীদের স্বার্থেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
গত ২৪ এপ্রিল মিশা সওদাগর-ডিপজল কমিটির মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এসএ/এসএন