© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলের কারণে পেছাল সামান্থার 'মা ইন্তি বঙ্গারাম' সিনেমার মুক্তি

শেয়ার করুন:
আইপিএলের কারণে পেছাল সামান্থার 'মা ইন্তি বঙ্গারাম' সিনেমার মুক্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ০৭ মে, ২০২৬
নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে পিছিয়ে গেল চলচ্চিত্র নির্মাতা নন্দিনী রেড্ডির পরিচালিত সামান্থা রুথ প্রভু অভিনীত ছবি 'মা ইন্তি বঙ্গারাম'-এর মুক্তি। আগামী ১৫ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে আইপিএলের কারণে নির্মাতারা এর মুক্তির পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন। ছবিটি এখন ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তি পেছানোর কারণ হিসেবে নির্মাতারা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইপিএলে তেলেগু রাজ্যজুড়ে দর্শকদের সানরাইজার্স হায়দ্রাবাদের প্রচারণার সময় পুরোপুরি সমর্থন করার সুযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



ছবিটিতে সামান্থা ছাড়াও গুলশান দেবাইয়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে রয়েছেন শ্রীমুখী, গৌতমী, আনন্দ, লক্ষ্মী, শ্রীনিবাস গাভিরেড্ডি ও মঞ্জুষা। ‘মা ইন্তি বঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন ড্রামা, যা প্রযোজনা করেছেন সামান্থা রুথ প্রভু, রাজ নিদিমোরু ও হিমঙ্ক দুভুরু। চলচ্চিত্রটির ২ মিনিটের টিজার ট্রেলারে দেখা যায়, একজন মহিলা তার স্বামীকে বোঝান যে তিনি তার গ্রামে ফিরে গিয়ে তার পরিবারের সঙ্গে থাকতে রাজি আছেন। তারা ঘুণাক্ষরেও জানে না, তার একটি অ্যাকশনধর্মী ও হিংস্র দিক রয়েছে। টিজার ট্রেলারটি শেষ হয় সামান্থার চরিত্রটি প্রায় ধরা পড়ার মুহূর্তে। রাজ এবং বসন্ত মারিংগান্টির লেখা এই চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।

২০২৩ সালের তেলেগু চলচ্চিত্র ‘শকুন্তলম’ এবং ‘খুশি’-তে দেখা গিয়েছিল সামান্থাকে। এই অভিনেত্রী ২০২৫ সালের প্রযোজনা ‘শুভম’-এ একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০২৪ সালে তিনি রাজ ও ডিকে-র প্রাইম ভিডিও সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে বরুণ ধাওয়ানের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন।

২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২২ সালে তার মায়োসাইটিস রোগ নির্ণয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর এই অভিনেত্রী চলচ্চিত্র থেকে বিরতি নেন। এর কিছুদিন পরেই তিনি কাজে ফিরে আসেন এবং ‘সিটাডেল: হানি বানি’-র পর নেটফ্লিক্সের জন্য রাজ ও ডিকে-র সঙ্গে ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নিয়েও কাজ করছেন। ২০২৫ সালের ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রে রাজের সঙ্গে বিয়ের কারণেও সামান্থা সম্প্রতি খবরে ছিলেন। এর আগে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল।

এমআর/এসএন 

মন্তব্য করুন