© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে'

শেয়ার করুন:
'অমুক্তিযোদ্ধাদের  চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ০৭ মে, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের অব্যাহতি নেওয়ারও আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেজন্যও তাদের কাঠগড়ায় দাঁড়তে হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়করা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, বিগত সময়ে অমুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটা অনৈতিক এবং বেআইনি।

আমরা স্পষ্ট করে বলেছি, অমুক্তিযোদ্ধা চিহ্নিত করবো এবং চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই সুবিধাগুলোর জন্যে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। আজকেও আমি আপনাদের সামনে, আমার বীর মুক্তিযোদ্ধা নেতাদের সামনে ঘোষণা করছি।

যারা অমুক্তিযোদ্ধা তাদের বলবো আপনারা এখনি স্বেচ্ছায় রিজাইন করেন। যদি রিজাইন করেন সেক্ষেত্রে শাস্তির মাত্রা অবশ্যই কমতে পারে। আর আমরা যখন চিহ্নিত করব, তখন কিন্তু শাস্তির মাত্রা যত থাকে ততই হবে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আহমেদ আযম খান বলেন, দরিদ্র মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে জানিয়ে আহমেদ আযম খান বলেন, গঠনতন্ত্র আমাদের নেতা নঈম জাহাঙ্গীর, সাদেক খান মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। আমি ব্যস্ত থাকি, গঠনতন্ত্রটা আমাকে একটু পড়তে হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন