© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

শেয়ার করুন:
মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ পিএম | ০৭ মে, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে.এম শাকিল হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদক সেবনের সময় সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের জেল ও ৫০ টাকা জরিমানা করেন। এর পরেই ছাত্রদল তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল।

এসকে/টিকে

মন্তব্য করুন