লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
রাজধানীর লালবাগে আগুন নেভাতে গিয়ে উপর থেকে দেয়াল ভেঙে পড়ে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। আগুন নেভানোর সময় তারা আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া)ইন্সপেক্টর শাহজাহান শিকদার। তিনি জানান,লালবাগ বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ আনার পর হঠাৎ উপর থেকে ওয়াল ভেঙে আমাদের দুজন ফায়ার ফাইটারের মাথার উপর পড়ে। এতে তারা দুজনেই আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এমআর/