৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার সেই ইমি কারামুক্ত
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ০৭ মে, ২০২৬
রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ‘স্লোগান ৭১’ এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি দুই মাস পর কারামুক্ত হয়েছেন। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তিনি মুক্তি পান।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বিকেল পৌনে ৩টার দিকে সব আইনি প্রক্রিয়া শেষে ইমিকে মুক্তি দেওয়া হয়।
ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর আগে একবার তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল।
জানা গেছে, চলতি বছরের ৭ মার্চ রাতে। সেদিন রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইক লাগিয়ে ভাষণ প্রচারের সময় এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একদল শিক্ষার্থী বাধা দেন। পরে ইমি ও আবদুল্লাহ আল মামুনকে রিকশাসহ থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগ ওঠে। পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলায় ইমিসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আরআই/টিকে