বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’ ঘোষণা
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ০৭ মে, ২০২৬
ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : বাংলা একাডেমিতে ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে।
এবার রবীন্দ্র সাহিত্যে অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’- এ ভূষিত হয়েছেন।
আগামী ১১ মে (২৮শে বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।
এসকে/টিকে