র্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩টি গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ০৭ মে, ২০২৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান সক্ষমতা বাড়াতে ১৬৩টি গাড়ি কেনা হচ্ছে। এসব গাড়ি কিনতে খরচ হবে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব গাড়ি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৩টি জিপ, ১০০ টহল পিকআপ ও ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
প্রস্তাব উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমআর/টিকে