© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জন্মদিন আজ

শেয়ার করুন:
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ০৮ মে, ২০২৬
বাংলাদেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ কাজী নওশাবা আহমেদের জন্মদিন আজ। অভিনয়, কণ্ঠদান এবং পাপেট পরিচালনা- একাধিক মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দর্শকের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন তিনি। জন্মদিনে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

ঢাকায় জন্ম নেওয়া নওশাবার অভিনয়জীবনের শুরু মঞ্চ থেকে। ‘সোনাটা’ নাটকের মাধ্যমে প্রথম অভিনয়ে নাম লেখান তিনি। মঞ্চে তার সাবলীল উপস্থিতি খুব দ্রুতই নজর কাড়ে নাট্যাঙ্গনের মানুষের। পরে ছোটপর্দায় ‘ছোটবেলা বড়বেলা’ নাটকের মাধ্যমে টেলিভিশন দর্শকের সামনে আসেন নওশাবা।

তবে শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি তিনি। দীর্ঘদিন জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’-এ ‘ইকরি মিকরি’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন এবং পাপেট পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিশুদের কাছে এই চরিত্রটি যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি নওশাবার কণ্ঠও হয়ে উঠেছিল পরিচিত।



ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেছেন নওশাবা। ‘ভুবন মাঝি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘চন্দ্রাবতী কথা’ এবং ‘মেঘনা কন্যা’র মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়েও সরব থাকতে দেখা যায় নওশাবাকে। ব্যক্তিত্ব, স্পষ্টভাষিতা এবং শিল্পচর্চার প্রতি নিবেদন তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। জন্মদিনে নতুন কাজ এবং সুস্থতা কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। দীর্ঘ পথচলায় অভিনয়প্রেমীদের কাছে এখনও সমানভাবে প্রাসঙ্গিক কাজী নওশাবা আহমেদ।

এসএ/এসএন

মন্তব্য করুন