© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উর্বশীকে ভ্যালেন্টাইন্স ডে'র উইশ করেন নন্দমুরি?

শেয়ার করুন:
উর্বশীকে ভ্যালেন্টাইন্স ডে'র উইশ করেন নন্দমুরি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ০৮ মে, ২০২৬
দক্ষিণী ও বলিউড তারকাদের নিয়ে গুঞ্জন, আলোচনা আর বিতর্ক নতুন কিছু নয়। আর সেই তালিকায় বরাবরই নিজের উপস্থিতি জানান দেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। গ্ল্যামারাস লুক, সাহসী মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার কারণে প্রায়ই শিরোনামে থাকেন তিনি। এবার নতুন করে আলোচনায় উঠে এল তাঁর সহ-অভিনেতা, অভিনেতা ও রাজনীতিবিদ নন্দমুরি বালকৃষ্ণকে নিয়ে দেওয়া মন্তব্য।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডাকু মহারাজ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল উর্বশী ও বালকৃষ্ণকে। ছবির জনপ্রিয় গান ‘দাবিদি দিবিদি’ এবং অসমবয়সী জুটি নিয়ে তখনই নেটমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়েই মুখ খুলেছেন উর্বশী।

অভিনেত্রী জানান, বালকৃষ্ণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত বিশেষ ছিল। সমালোচনা থাকলেও তিনি বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তার মতে, অনেক সময় একটি বিষয় ঘুরিয়ে অন্যভাবে উপস্থাপন করা হয়, যার ফলে ভুল ধারণা তৈরি হয়।

উর্বশী আরও বলেন, বালকৃষ্ণের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন। বিশেষ করে ছবির অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তার ভাষায়, সেই দৃশ্যগুলো সত্যিই দুর্দান্তভাবে সম্পন্ন হয়েছিল।



অন্যদিকে, নন্দমুরি বালকৃষ্ণের ব্যক্তিগত আচরণ নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন আলোচনা রয়েছে। কখনও ভক্তদের সঙ্গে কঠোর আচরণ, কখনও আবার বিরূপ প্রতিক্রিয়ার কারণে তিনি সংবাদ শিরোনামে এসেছেন। এই প্রসঙ্গে উর্বশী জানান, তিনি নিজেও এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছেন।

তবে অভিনেত্রীর মতে, কোনও পরিস্থিতি বিচার করার আগে তার পেছনের বাস্তবতা বোঝা জরুরি। তার দাবি, অনেক সময় বাইরে থেকে যেভাবে বিষয়গুলো দেখা যায়, বাস্তবে তা ভিন্ন হতে পারে। এমনকি ভক্তদের অনেকেই এসব ঘটনা উপভোগ করেন বলেও মন্তব্য করেন তিনি।

উর্বশী একটি চমকপ্রদ তথ্যও শেয়ার করেন সাক্ষাৎকারে। তার দাবি, গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে নন্দমুরি বালকৃষ্ণই প্রথম ব্যক্তি ছিলেন যিনি তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই মুহূর্তটি তার কাছে বেশ মিষ্টি ও স্মরণীয় ছিল বলেও জানান অভিনেত্রী।

সব মিলিয়ে ‘ডাকু মহারাজ’ জুটি নিয়ে উর্বশীর এই মন্তব্য আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নেটমাধ্যমে।

এসএ/এসএন

মন্তব্য করুন