© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখনও শেষ হয়নি…’ ‘ধুরন্ধর ৩’ নিয়ে বড় ইঙ্গিত নির্মাতাদের

শেয়ার করুন:
এখনও শেষ হয়নি…’ ‘ধুরন্ধর ৩’ নিয়ে বড় ইঙ্গিত নির্মাতাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৪ পিএম | ০৮ মে, ২০২৬
২০২৫ ও ২০২৬ জুড়ে বক্স অফিসে যেসব সিনেমা সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে, তার শীর্ষে নিঃসন্দেহে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। আদিত্য ধর পরিচালিত এই ছবির দুই পর্বই ইতোমধ্যে দর্শকপ্রিয়তার নতুন মানদণ্ড তৈরি করেছে। বিশেষ করে রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্র ঘিরে দর্শকমহলে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত।

ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছে। হেভিওয়েট তারকাদের আধিপত্যে তৈরি বলিউডের প্রচলিত ধারা বদলে দিয়েছে ‘ধুরন্ধর’। সিনেমার সংলাপ, দৃশ্য ও অ্যাকশন মুহূর্তগুলো দর্শক এখনো বিশ্লেষণ করছেন। ফলে মুক্তির অনেক দিন পরেও ছবির জনপ্রিয়তা একইভাবে বজায় রয়েছে।

এই সাফল্যের মাঝেই শুরু হয়েছে তৃতীয় পর্ব নিয়ে জল্পনা। চলচ্চিত্র জগতের অন্দরমহলে গুঞ্জন, খুব শিগগিরই আসতে পারে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ। যদিও পরিচালক আদিত্য ধর আগেই জানিয়েছেন, আপাতত তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা নেই।



তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আসা সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সহ প্রযোজক জ্যোতি দেশপান্ডে জানিয়েছেন, ‘ধুরন্ধর’ নিয়ে তাদের কাজ এখনো শেষ হয়নি। তার কথায়, বছরের শেষের দিকে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে।

এই মন্তব্যের পর থেকেই আরও জোরালো হয়েছে তৃতীয় পর্ব নিয়ে জল্পনা। যদিও সরাসরি কোনও ঘোষণা হয়নি, তবুও ইঙ্গিতপূর্ণ বক্তব্যে দর্শকমহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। অনেকেই মনে করছেন, ফ্র্যাঞ্চাইজির গল্প হয়তো এখানেই শেষ হচ্ছে না।

‘হামজা’ চরিত্রকে ঘিরে রণবীর সিংয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চরিত্রটির প্রভাব এতটাই যে, দর্শক এখনও পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। ফলে প্রযোজকদের এই ধরনের ইঙ্গিত সিনেপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

সব মিলিয়ে ‘ধুরন্ধর’ এখন শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং একটি সাংস্কৃতিক আলোচনার অংশ হয়ে উঠেছে, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হচ্ছে।

এসএ/এসএন

মন্তব্য করুন