জামিল-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ০৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে মরনোত্তর ডিগ্রি গ্রহণ করেন।
ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মাননা প্রদান করে।
ইউটি/টিএ