© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৮

শেয়ার করুন:
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৩ এএম | ০৯ মে, ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ মে) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক, ছিনতাই, চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৭ জন, শেরেবাংলা নগর থানার ১২ জন, মোহাম্মদপুর থানার ২৩ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন– শাহরিয়ার খান হৃদয় (২৮), রুহুল আমিন সৈকত (২৯), আবু সুফিয়ান (২৬), মো. সোহেল মিজি (২৬), মো. সাকিব (২৫), আহম্মেদ ইভান (১৯), মো. ইসমাইল (৪৫), মো. রিপন (২৫), সুমন (২৫), কাদের (৩০), মো. আরাফাত হোসেন (২৭), মো. রাকিব মিয়া (২৪), মো. নাহিদ হাসান (১৯), মো. জুয়েল হোসেন (২৩), মো. সুমন মিয়া (২৯), মো. ইমন (২০), মো. তুহিন (২৪), মো. মিলন (৩০), মো. রাকিবুল হাসান অন্তর (২২), মো. সাইদুর (৩০), মো. সাজ্জাদ (২৩), মো. ইমন হোসেন (২৬), মো. রুবেল ওরফে মাওরা রুবেল (২২), মো. রুবেল (২২), মো. রুবেল মাওরা রুবেল (২২), মো. ইমন হোসেন (২৫), মো. রিয়াদ বেপারী (২৪), মো. জাহিদ (৩৮), মো. মিরাজুল ইসলাম শান্ত (২৮), মো. ইমন হোসেন (২৫), মাওরা রুবেল (৩৫), মো. হুমায়ন (৩১), মো. হৃদয় হোসেন (২৫), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. আবেদ বেপারী (৪৩), হারুন (৩২), মো. পরশ আহম্মেদ (২০), মো. আরিফ (১৮), নিশান (২০), মিজানুর রহমান (২০), মো. শরীফ আহম্মেদ (২২), মো. জামাল হোসেন (৪২), মো. হোসেন ভূইয়া (৫২), মো. নাহিদ সরকার ওরফে নাঈম (২৭), আব্দুল কাদের পাটোয়ারী (৩৫), মো. মুন্না (২৪), আসাদুল (৩২), মো. নাইম খান (২১), মো. শওকত (৪২), মো. আব্বাস (৩৫), মো. পলাশ মীর (৩৩), মো. রাকিব (২১), মো. খোকন মিয়া (৫৫), মো. আব্দুল মালেক (৩৪), ফরিদা (৫২), মো. হবিজুল (৫৫), শাহীন (৪০), কামরান (৩০), নুর হোসেন (২২), ফজলুল হক (৫৫), মো. আশরাফুল (৪৫), শফিকুল ইসলাম (৩৫), আল মামুন (৪০), মো. আরিফ (২৮), মো. হারুন মিয়া (৪৩), মিজানুর শরিফ (৫০), সাজু মিয়া (৪০) ও মো. শহিদ (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন