© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবে আসছে 'কল্কি ২'?

শেয়ার করুন:
কবে আসছে 'কল্কি ২'?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ এএম | ০৯ মে, ২০২৬
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর এবার দর্শকের অপেক্ষা শুরু হয়েছে এর পরবর্তী অধ্যায়ের জন্য। প্রভাস অভিনীত এই মহাবিশ্বভিত্তিক বিজ্ঞান কল্পকাহিনি ঘরানার ছবিটি প্রথম পর্বেই ব্যাপক সাড়া ফেলেছিল দেশ-বিদেশে। সেই ধারাবাহিকতায় নির্মাতা নাগ অশ্বিন এবার সিক্যুয়েল নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছেন।

সিনেমাটির পরবর্তী পর্বের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানা গেছে। নির্মাতা পরিকল্পনা করেছেন, ২০২৭ সালের ডিসেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। ছবির বড় অংশের শুটিং আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।



প্রভাসের পাশাপাশি এই ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন, কমল হাসান এবং সাই পল্লবীর মতো তারকারা। জানা গেছে, তারকাদের শিডিউল মিলিয়ে আগামী এপ্রিলের মধ্যেই মূল শুটিং পর্ব সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

কারণ এটি একটি উচ্চ বাজেটের বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ছবি, যেখানে প্রচুর ভিজ্যুয়াল এফেক্ট ও আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। তাই পোস্ট প্রোডাকশনের জন্য পর্যাপ্ত সময় রাখতে চাইছেন নির্মাতারা। সেই কারণেই মুক্তির তারিখ হিসেবে দীর্ঘ সময় হাতে রাখা হয়েছে।

সব মিলিয়ে ‘কল্কি’ সিক্যুয়েলকে ঘিরে ইতিমধ্যেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা।

এসএ/টিএ

মন্তব্য করুন