© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাইফ সাপোর্টে কারিনা, দোয়া চাইলেন ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ডানা

শেয়ার করুন:
লাইফ সাপোর্টে কারিনা, দোয়া চাইলেন ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ডানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ০৯ মে, ২০২৬
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা (ডানা ভাই জোশ)।

শনিবার (৯ মে) দুপুরে দেওয়া পোস্টে ডানা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েকদিন আগে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে হেপাটাইটিস এ ও ই ধরা পড়েছে, যা থেকে লিভার ফেইলর হয়েছে।

ডানার ভাষ্য অনুযায়ী, প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য পরিবার তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।



বন্ধুর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, “আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না।”

তিনি আরও বলেন, চিকিৎসার প্রয়োজনে ভবিষ্যতে কোনো সহায়তা প্রয়োজন হলে সেটি জানানো হবে। তবে এই মুহূর্তে সবার কাছে একটাই অনুরোধ, কারিনার জন্য মন থেকে প্রার্থনা করা।

কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে অভিনয়েও দেখা গেছে। সবশেষ তাকে চরকির অরিজিনাল ফিল্ম ‘৩৬২৪৩৬’-এ দেখা গেছে। রেজাউর রহমান পরিচালিত এই ওয়েব ফিল্মে প্রশংসা পেয়েছে তার অভিনয়।

পিআর/টিকে

মন্তব্য করুন