© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করেন রাজীব?

শেয়ার করুন:
কেন মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করেন রাজীব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ১০ মে, ২০২৬
মাতৃদিবসে মাকে হারানোর যন্ত্রণা আর না-পারা এক অপরাধবোধের কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিলেন অভিনেতা রাজীব খন্ডেলওয়াল। ব্যক্তিগত জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, আজও মায়ের মৃত্যুর জন্য নিজেকেই অনেকটা দায়ী মনে করেন।

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কহি তো হোগা’ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া রাজীব বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন। তবে এবার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে খুলে দিলেন জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়।



সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাঁর মায়ের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু তখন সেগুলোর গুরুত্ব তিনি বুঝতে পারেননি। পরে জানা যায়, তাঁর মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আর সেই না-বোঝার আক্ষেপই আজও তাড়া করে বেড়ায় রাজীবকে।

অভিনেতার কথায়, দীর্ঘদিন পিঠে ব্যথা, খিদে কমে যাওয়া, পেট ফেঁপে থাকা কিংবা গ্যাসের সমস্যার মতো লক্ষণগুলোকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি সকলকে অনুরোধ করেন, বিশেষ করে মহিলাদের, শরীরের দীর্ঘস্থায়ী সমস্যাগুলো অবহেলা না করতে।

রাজীব বলেন, মাকে হারানোর যন্ত্রণা তাঁকে আজও ভেঙে দেয়। তবে তিনি বিশ্বাস করেন, তাঁর মা এখনও তাঁর মধ্যেই বেঁচে আছেন। মাতৃদিবসে অভিনেতার এই আবেগঘন স্বীকারোক্তি ছুঁয়ে গেছে অনুরাগীদেরও।

পিআর/টিকে

মন্তব্য করুন