© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একুশে পদকের পর এবার ‘মা পদক ২০২৬’ পাচ্ছেন ববিতা

শেয়ার করুন:
একুশে পদকের পর এবার ‘মা পদক ২০২৬’ পাচ্ছেন ববিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ পিএম | ১০ মে, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ফরিদা আক্তার পপি নামের এই অভিনেত্রী ‘ববিতা’ নামেই বাংলা চলচ্চিত্রে নন্দিত। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিকবার শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জনের পাশাপাশি পেয়েছেন আজীবন সম্মাননাও। সর্বশেষ একুশে পদকে ভূষিত হয়ে যুক্ত করেছেন নতুন গৌরব।

তার সম্মাননার ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি বিশেষ অর্জন। একুশে পদক ও পর এবার তিনি পাচ্ছেন ‘মা পদক ২০২৬’।



বিশ্ব মা দিবস উপলক্ষে আজ ১০ মে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের সম্মান জানানো হবে।

আয়োজকদের ভাষ্য, শুধু চলচ্চিত্রজীবনের সাফল্য নয়, একজন স্নেহময়ী ও দায়িত্বশীল মা হিসেবেও ববিতার জীবনযাপন অনুকরণীয়। তার একমাত্র ছেলে অনিককে আদর্শ ও শিক্ষায় গড়ে তোলার বিষয়টিও এই স্বীকৃতির অন্যতম কারণ।

এই সম্মাননা নিয়ে আবেগাপ্লুত ববিতা বলেন, অভিনয়জীবনে তিনি বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, তবে মা হিসেবে এমন স্বীকৃতি তাকে অন্যরকম আনন্দ দিয়েছে। তার মতে, একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় পরিচয় ও সম্মান।

সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে অনুষ্ঠানে সংস্কৃতি, চিকিৎসা, আইন, সাংবাদিকতা ও ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের সম্মাননা দেওয়া হবে।

এদিকে আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই বরেণ্য অভিনেত্রী।

পিআর/টিকে

মন্তব্য করুন