© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি ফোরকান

শেয়ার করুন:
গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি ফোরকান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ১০ মে, ২০২৬
গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে নিহত শারমিনের বাবা সাহাদত মোল্লা কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে পলাতক ঘাতক ফুরকানসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 'নিহত নারী শারমিন খানমের বাবা সাহাদত মোল্লা বাদী হয়ে ঘাতক ফুরকানকে আসামি করে মামলা দায়ের করেছেন।'

এর আগে, এদিন সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোন গ্রামের একটি আবাসিক কলোনি থেকে রক্তমাখা অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- অভিযুক্ত ফুরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩২), শ্যালক রসুল মিয়া (২২), বড় মেয়ে মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)।
তারা গোপালগঞ্জ জেলা শহর থেকে জীবিকার তাগিদে গাজীপুরের কাপাসিয়া রাউৎকোন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। 

শুক্রবার গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে জবাই করে নির্মমভাবে হত্যার পর অভিযুক্ত স্বামী ফুরকান পালিয়ে যায়। পরে শনিবার ভোরে পলাতক স্বামী নিহতের স্বজনদের কাছে মোবাইল ফোনে খুনের কথা জানান।

কেএন/টিকে

মন্তব্য করুন