© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথের আগে বিজয়ের মাকে উষ্ণ আলিঙ্গন তৃষার

শেয়ার করুন:
মুখ্যমন্ত্রী হিসেবে শপথের আগে বিজয়ের মাকে উষ্ণ আলিঙ্গন তৃষার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ পিএম | ১০ মে, ২০২৬
প্রিয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকাটাই স্বাভাবিক- সেটা সাধারণ মানুষ হোক বা তারকা জুটি। রবিবার সেই দৃশ্যই দেখা গেল তামিলনাড়ুর রাজনৈতিক ও বিনোদন জগতে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। আর এই বিশেষ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন চর্চিত প্রেমিকা হিসেবে পরিচিত ত্রিশা কৃষ্ণান।

অনুষ্ঠানে বিজয়ের পরিবারের সদস্যদের পাশাপাশি তৃষার উপস্থিতি নতুন করে তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে। দীর্ঘদিন ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও প্রকাশ্যে কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে শপথ অনুষ্ঠানের পর পরিস্থিতি যেন আরও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।



এর আগে ভোটের ফলাফল ঘোষণার দিন তৃষাকে মন্দিরে পুজো দিতে দেখা যায় এবং পরে বিজয়ের বাসায় তার উপস্থিতি নিয়েও শুরু হয় আলোচনা। এবার শপথ অনুষ্ঠানে বিজয়ের মায়ের সঙ্গে তৃষার আলিঙ্গনের দৃশ্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নতুন করে গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয়।

অনুষ্ঠানে নীল শাড়িতে তৃষার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার এই লুক এবং আত্মবিশ্বাসী উপস্থিতি মুহূর্তেই লাইমলাইট কাড়ে উপস্থিত অতিথি ও নেটিজেনদের। অনেকেই মনে করছেন, রাজনৈতিক মঞ্চেও তার সক্রিয় হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সব মিলিয়ে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, তেমনি তৃষার উপস্থিতি সেটিকে ঘিরে বিনোদন ও ব্যক্তিগত সম্পর্কের আলোচনাকেও আরও একধাপ এগিয়ে দিয়েছে।

এসএ/টিকে

মন্তব্য করুন