© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের বিপাকে জর্জ কুট্টির পরিবার, আসছে ‘দৃশ্যম ৩’

শেয়ার করুন:
ফের বিপাকে জর্জ কুট্টির পরিবার, আসছে ‘দৃশ্যম ৩’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ১১ মে, ২০২৬
বহু প্রতীক্ষিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার অবশেষে মুক্তি পেয়েছে। আবারও ‘জর্জকুট্টি’ চরিত্রে ফিরেছেন সুপারস্টার মোহনলাল। ট্রেলারটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবার হয়তো জর্জকুট্টির নিখুঁত পলায়নের পরিকল্পনা বড় কোনো বাধার মুখে পড়তে যাচ্ছে।

আগামী ২১শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। দ্বিতীয় পর্বের পাঁচ বছর পর ফিরছে এই জনপ্রিয় থ্রিলার। ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর এই তৃতীয় কিস্তিতে দেখা যাবে, জর্জকুট্টি পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও নিজের অতীত থেকে মুক্তি পাননি। নতুন ট্রেলারে তাকে আগের চেয়ে অনেক বেশি বিচলিত ও চিন্তিত দেখাচ্ছে।



পুরনো সেই খুনের রহস্য আবারও সামনে আসছে এবং তার পরিবার নতুন করে পুলিশি তদন্তের মুখে পড়েছে। নিখুঁত পরিকল্পনাটি এবার সত্যিই ভেস্তে যাবে কি না, তা নিয়েই দানা বাঁধছে রহস্য। আগামী ২১শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। দ্বিতীয় পর্বের পাঁচ বছর পর ফিরছে এই জনপ্রিয় থ্রিলার।

আগের দুটি পর্বের মতো এটিও পরিচালনা করেছেন জিতু জোসেফ এবং প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাভুর। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওস। ২০১৩ সালে শুরু হওয়া এই ক্রাইম ড্রামা ফ্র্যাঞ্চাইজিটি ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ হিসেবে পরিচিত।

সূত্র : এবিপি

পিআর/টিকে

মন্তব্য করুন