© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার মধ্যেই রাশিয়ায় প্লেগ আতঙ্ক, সতর্কতা জারি

শেয়ার করুন:
করোনার মধ্যেই রাশিয়ায় প্লেগ আতঙ্ক, সতর্কতা জারি
health-desk
১১:৪৮ এএম | ১০ জুলাই, ২০২০

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই রাশিয়ায় আতঙ্ক ছড়িয়েছে বিউবোনিক প্লেগ। বুধবার রাশিয়ার মঙ্গোলিয়া সংলগ্ন দুর্গম পূর্বাঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীদের ওপর পরীক্ষা শুরু করেছে স্থানীয় প্রশাসন। এসব প্রাণী বিউবোনিক প্লেগের ব্যাকটেরিয়া বহন করছে কিনা সে ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য তৎপরতা চালাচ্ছে রাশিয়া।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই রাশিয়ায় আতঙ্ক ছড়িয়েছে বিউবোনিক প্লেগ। বুধবার রাশিয়ার মঙ্গোলিয়া সংলগ্ন দুর্গম পূর্বাঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীদের ওপর পরীক্ষা শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এসব প্রাণী বিউবোনিক প্লেগের ব্যাকটেরিয়া বহন করছে কিনা সে ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য তৎপরতা চালাচ্ছে রাশিয়া।

গত সপ্তাহে মঙ্গোলিয়ায় দুটি বিউবোনিক প্লেগের ঘটনা ধরা পড়ার পর ইঁদুর জাতীয় প্রাণী শিকার বা এর মাংস না খেতে সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দাদের আহ্বান জানানো হয়। খবর বিবিসি

জানা গেছে, বিউবোনিক প্লেগ একটি ভয়াবহ ব্যাকটেরিয়াঘটিত রোগ। সঠিক সময়ে চিকিৎসা না হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। চীনের খোভদ প্রদেশে সম্প্রতি দু'জন বিউবোনিক প্লেগে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।

এছাড়া গত সপ্তাহে মঙ্গোলিয়া থেকেও একই ধরনের খবর এসেছে। তাই সতর্কতা জারি হয়েছে সে দেশের সীমান্ত লাগোয়া এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে রাশিয়া। কারণ মঙ্গোলিয়া সীমান্তে প্লেগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ানুর শহরে প্লেগ প্রতিরোধে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন