© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি

শেয়ার করুন:
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ এএম | ১২ মে, ২০২৬
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পরিবারে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় অভিনেত্রী দিন গুনছেন স্বামী কুণাল বর্মার সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দেওয়ার পর এবার তাঁদের ঘরোয়াভাবেই সাধের অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামনে এসেছে।

পূজা ও কুণাল তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথভাবে এই বিশেষ মুহূর্তের ছবিগুলো ভাগ করেছেন। ছবির ক্যাপশনে কেবল একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তাঁরা। সাধের অনুষ্ঠানে পূজাকে দেখা গেল একদম সাবেকি সাজে। গোলাপি রঙের হালকা অর্গানজা শাড়ির সঙ্গে লাল রঙের কাজ করা ওড়না জড়িয়েছিলেন তিনি।

তাঁদের পরিবারের প্রথা অনুযায়ী পুজোর কোলে একটি ছোট্ট মেয়ে পুতুল দেওয়া হয়েছিল, যাকে পরানো ছিল একরত্তি সিল্কের লেহেঙ্গা। পূজার কোলে এই পুতুলটা দেখে অনেকেই মনে করছেন, এবার হয়তো অভিনেত্রীর কোলে কন্যা সন্তান আসবে। তাই সাধের অনুষ্ঠানের রীতিতেই তাঁরা কন্যা সন্তানের জন্য প্রার্থনা করলেন। অনেক নেটিজেনই আবার মনে করছেন, পূজা আগে থেকেই জেনে গিয়েছেন যে তাঁর মেয়ে হবে। 



গত ২১ এপ্রিল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবরটি অনুরাগীদের জানিয়েছিলেন এই দম্পতি। ছবিগুলোতে পূজা ও কুণালের হাসিমুখ আর পরিবারের স্নেহমাখানো মুহূর্তগুলো নেটিজেনদের বেশ নজর কেড়েছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২০ সালে পূজা প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

প্রসঙ্গত, পূজা 'চ্যালেঞ্জ ২', 'পাপ', 'লাভেরিয়া', 'রকি'র মতো বাংলা ছবিতে কাজ করেছেন। এছাড়া তিনি নজর কেড়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'দেব কী দেব মহাদেব'-এ। সেখানে তিনি 'পার্বতী'র চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি একাধিক ছবিতেও কাজ করেছেন।

আরআই/টিকে

মন্তব্য করুন