© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বছরের মাথায় সম্পর্কে ফাটল মৌনী- সুরাজের?

শেয়ার করুন:
চার বছরের মাথায় সম্পর্কে ফাটল মৌনী- সুরাজের?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ পিএম | ১২ মে, ২০২৬

 বলিউডের অন্যতম আলোচিত এবং গ্ল্যামারাস জুটি হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত মৌনী রায় ও সুরাজ নাম্বিয়ার। বিভিন্ন পার্টি, বিদেশ সফর কিংবা ব্যক্তিগত মুহূর্ত- সব জায়গাতেই একসঙ্গে দেখা যেত তাঁদের। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর নীরবতা। আর সেই নীরবতা থেকেই এখন জন্ম নিয়েছে বিচ্ছেদের জোরালো গুঞ্জন।


গত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে নজর কাড়ছে একের পর এক পরিবর্তন। প্রথমে একে অপরকে ‘আনফলো’ করা, তারপর বিয়ের ছবি সরিয়ে ফেলা-  সব মিলিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই ভাঙনের পথে হাঁটছেন মৌনী ও সুরাজ?


জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে সুরাজ নাম্বিয়ারের আচমকা অন্তর্ধান। দেখা যাচ্ছে, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রোফাইলে ঢুকলেই দেখাচ্ছে, পেজটি আর উপলব্ধ নয়। এর আগেই নেটিজেনরা লক্ষ্য করেছিলেন, মৌনীর সঙ্গে বিয়ের সমস্ত ছবি হয় মুছে ফেলা হয়েছে, নয়তো আড়ালে রাখা হয়েছে।




এই পরিস্থিতিতে আরও একটি ঘটনা নজর এড়ায়নি অনুরাগীদের। মৌনী রায়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানি, যাঁকে প্রায় সবসময়ই এই দম্পতির সঙ্গে দেখা যেত, তিনিও নাকি সূরযকে সমাজমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন। ফলে সম্পর্কের দূরত্বের গুঞ্জন আরও জোরালো হয়েছে।


সম্পর্ক ভাঙার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরাও। সূরযের পুরনো পোস্টের মন্তব্যঘরে অনেকে আবেগঘন বার্তা লিখেছেন। কেউ অনুরোধ করেছেন, নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে আবার এক হয়ে যেতে। আবার কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, বিয়ের ছবি সরিয়ে ফেলার অর্থ কি বিচ্ছেদ নিশ্চিত?


২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্রসৈকতে মালায়ালি ও বাঙালি রীতিতে ধুমধাম করে বিয়ে করেছিলেন মৌনী ও সূরয। সেই রাজকীয় বিয়ের ছবি একসময় সমাজমাধ্যমে ঝড় তুলেছিল। কিন্তু চার বছর পূর্ণ হওয়ার আগেই কেন সম্পর্কে এমন দূরত্ব তৈরি হল, তা নিয়ে এখনও মুখ খোলেননি কেউই।


তবে ব্যক্তিগত জীবনের ঝড়ের মাঝেও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মৌনী। মধুর ভাণ্ডারকরের ‘দ্য ওয়াইভস’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ডেভিড ধাওয়ানের নতুন রোমান্টিক ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এও অভিনয় করছেন তিনি। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে ও শ্রীলীলা।


এসএ/টিএ

মন্তব্য করুন