© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আঙুল ট্রিগারে আছে’, তবে লক্ষ্য ‘টেকসই শান্তি’: ফাতেমেহ মোহাজেরানি

শেয়ার করুন:
‘আঙুল ট্রিগারে আছে’, তবে লক্ষ্য ‘টেকসই শান্তি’: ফাতেমেহ মোহাজেরানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ এএম | ১৩ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরান তার 'আঙুল ট্রিগারে রেখেছে', তবে তাদের প্রধান লক্ষ্য 'টেকসই শান্তি পথ প্রতিষ্ঠা এবং স্বার্থভিত্তিক কূটনীতির পরিবেশ তৈরি করা'। 

মঙ্গলবার (১২ মে) বার্তা সংস্থা আইআরএনেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমেহ মোহাজেরানি বলেন, 'আমরা বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ ৪০ দিন যুদ্ধ করেছি। আমরা এখনও ট্রিগার ধরে আছি এবং একটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য অপেক্ষা করছি।'

তিনি আরও যোগ করেন , ইরান কোনো হুমকিকে ভয় পায় না। তবে তারা রক্তপাত এড়িয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে চায়।  

মোহাজেরানি উল্লেখ করেন যে, ইরানের প্রয়াত নেতার নির্দেশিত পথ অনুসরণ করে তারা তিনটি মূল নীতির ভিত্তিতে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন: সম্মান, প্রজ্ঞা ও বিচক্ষণতা। 

সম্প্রতি হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি খাদের কিনারায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানা যায়।

ইউটি/টিএ

মন্তব্য করুন