© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবের নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা

শেয়ার করুন:
সৌদি আরবের নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ১৫ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সিএইচ৪ মডেলের এ এয়ারক্রাফটি আল-জাওয়াফের আকাশে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে।

রোববার (১৫ নভেম্বর) সকালে তিনি এক্সে লিখেছেন, “মহান আল্লাহর সহায়তায়, আমাদের সশস্ত্র বাহিনী একটি সিএইচ৪ এয়ারক্রাফট ভূপাতিত করেছে। এ সময় এটি আল-জাওয়াফে শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল। এটি ভূপাতিত করতে উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে।”

ইয়াহিয়া সারে বলেছেন, উত্তেজনা শুরুর পর এ ধরনের পাঁচটি এয়ারক্রাফট ভূপাতিত করেছেন তারা।

এই এয়ারক্রাফট দিয়ে নজরদারি; একইসঙ্গে হামলা চালানো যায়।

এরআগে রোববার সকালে সৌদি আরবে কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত দুটি ব্যালিস্টিক মিসাইলসহ একাধিক ড্রোন নিক্ষেপ করে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া মিসাইল ও ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে আবার পূর্ণমাত্রার হামলা ও পাল্টা হামলা শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের কাছ থেকে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি অভিযান শুরু করে। এরপর থেকে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পায়।

ইয়েমেনের সরকার গতকাল জানায়, হুথিদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমআর/ 

মন্তব্য করুন