© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী’

শেয়ার করুন:
‘যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ এএম | ১৩ মে, ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে এক আশাবাণী শুনিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং যুদ্ধ থামার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। খবর আলজাজিরার।

সম্প্রতি রিপোর্টারদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হতে যাচ্ছে। আর এটি হওয়া মাত্রই আপনারা দেখবেন তেলের দাম হু হু করে কমছে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠছে।

ট্রাম্পের মতে, বর্তমানে প্রচুর পরিমাণ তেলবাহী জাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে কিন্তু যুদ্ধের কারণে সেগুলো বন্দরে আটকে আছে। তিনি বলেন, শত শত তেলবাহী জাহাজ বর্তমানে বোঝাই অবস্থায় বের হওয়ার অপেক্ষায় আছে। এই জাহাজগুলো খালাস শুরু হলেই বাজারে তেলের জোয়ার বইবে। ফলে তেলের দাম যেমন কমবে, তেমনি মুদ্রাস্ফীতিও দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

উল্লেখ্য , ইরানে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে শুধু বিশ্ব অর্থনীতি নয়, খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। সমালোচকদের মতে, এই যুদ্ধের কারণেই বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।


ইউটি/টিএ

মন্তব্য করুন