© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

শেয়ার করুন:
ইরানের রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ এএম | ১৩ মে, ২০২৬
ইরানের রাজধানী তেহরানের অদূরে পারদিস শহরের কাছে মঙ্গলবার রাতে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ থেকে ৭৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদহানির খবর পাওয়া যায়নি।

ইরানের সিসমোলজিক্যাল সেন্টারের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০১৬) ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে এর উৎপত্তি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমানাবর্তী এলাকায় ছিল বলে জানা গেছে। কম্পনটি তেহরান প্রদেশের পূর্বাঞ্চল এবং মাজান্দারান প্রদেশের পার্শ্ববর্তী কয়েকটি শহরেও অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন